জাতীয় শহীদ সেনা দিবস পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৬ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৬

যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিজিবির (বিডিআর) সদর দফতর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনাসদস্যদের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবসটি পালিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দিনটি উপলক্ষে ঢাকার বনানীর সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবির মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যরা।

শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট দেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, দেশের সশস্ত্র বাহিনীর মসজিগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের বৈঠক
সর্বশেষ খবর
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ