৯ এপ্রিল পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করলো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬

বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরও দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা এক আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

আদেশে বলা হয়, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে। সচিবালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারী পরিবহন পুলের গাড়ি চালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীরাও এই নির্দেশনার আওতায় থাকবেন।

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত বাহিনীগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক স্ব-স্ব দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন হয়েছিল। নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। সে সময় ইসি থেকে জানানো হয়, আসনটির নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণা করবে ইসি।

অন্যদিকে নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে তিনি বগুড়া-৬ আসনের ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের শপথ গ্রহণ করেন। এরপর আসনটি শূণ্য ঘোষণা করে ইসি। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনও আসন শূন্য ঘোষণা হলে তার নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সে পরিপ্রেক্ষিতেই গতকাল এ দুটি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম