তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৩

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্ট তারেক রহমানের নির্বাচনে বিজয়ের জন্য উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেন। জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতা এগিয়ে নিতে শক্তিশালী ও কৌশলগত শাসনের গুরুত্বও তুলে ধরেন তিনি।

আলজেরিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট তেবোউন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেন তিনি।

বার্তায় প্রেসিডেন্ট তেবোউন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আলজিয়ার্স ও ঢাকার মধ্যকার সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে।

এসএনএস/আরকে/
সম্পর্কিত
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু