কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মার্চ ২০২৬, ২১:০৩আপডেট : ০১ মার্চ ২০২৬, ২১:০৩

উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ৪ বাংলাদেশি বর্তমানে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১ মার্চ) হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার সার্বিক অবস্থার খোঁজখবর নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। 

পরিদর্শনকালে রাষ্ট্রদূত আহত প্রবাসী কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন এবং বাংলাদেশিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান। দূতাবাস থেকে আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। 

মন্ত্রণালয় ও দূতাবাস সূত্র জানায়, ড্রোন বিস্ফোরণে উড়ে আসা কাঁচের টুকরো এবং যান্ত্রিক ধ্বংসাবশেষের আঘাতে তারা জখম হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে কুয়েত প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।  

/এসও/এসটি/ 
সম্পর্কিত
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের কী আলোচনা হলো
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ