সমালোচনার পর নতুন বিবৃতি 

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পররাষ্ট্র মন্ত্রণালয়  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মার্চ ২০২৬, ১৫:৪২আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৫:৪২

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলার মাধ্যমে হত্যার ঘটনায় দেশ‌টির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ সরকার। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলার মাধ্যমে হত্যা করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। এটি আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘন।” এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনও স্থায়ী সমাধান আনতে পারে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যমেই যেকোনও বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। 

উল্লেখ্য, এর আগে গতকাল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ একটি বিবৃতি দিলেও সেখানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে আজকের বিবৃতিতে সরাসরি খামেনি হত্যার নিন্দা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হলো। যদিও আজকের বিবৃতিতে সরাসরি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি, তবে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ