বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ১৮:৩৯আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৮:৩৯

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করার পাশাপাশি বর্ষা মৌসুমের আগেই মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকাকে ‘বর্জ্যের কারখানা’ থেকে মুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সিটি করপোরেশনের প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা দক্ষিণ, উত্তর ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। 

দক্ষিণ সিটি: বকেয়া ও অর্থসংকট 

দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম জানান, বিগত কয়েক মাসে আশানুরূপ রাজস্ব আদায় না হওয়ায় করপোরেশন চরম অর্থসংকটে পড়েছে। তিনি বলেন, “বিগত প্রশাসন ঢালাওভাবে যেসব ওয়ার্ক অর্ডার দিয়ে গেছে, তার ভিত্তিতে কাজ করতে গেলে সিটি করপোরেশন অচল হয়ে পড়বে। আমরা প্রধানমন্ত্রীর কাছে থোক বরাদ্দ চেয়েছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতা কামনা করেছি।” প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উত্তর সিটি: দায়দেনার ভারে জর্জরিত 

উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন করপোরেশনের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে বলেন, “আমাদের হাতে বর্তমানে মাত্র ২৫ কোটি টাকা আছে, অথচ প্রতি মাসে বেতন দিতেই লাগে ১৩ কোটি টাকা। অন্যদিকে, বিগত প্রশাসক বিদায় নেওয়ার ঠিক আগে ১৪৭০ কোটি টাকার টেন্ডার ও ৩৪টি বিলে সই করে গেছেন। এই বিপুল দেনার মুখে উন্নয়ন কর্মকাণ্ড চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।” তবে প্রধানমন্ত্রীর আশ্বাসে তারা হতাশ নন এবং জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা 

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসকদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য ধরে শোনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী বর্ষার আগেই যেকোনো মূল্যে মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম চালু করার নির্দেশ দেন। ঢাকাকে একটি আধুনিক ও বসবাসযোগ্য সবুজ নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেন। এছাড়া ঢাকাকে বর্জ্যের স্তূপ থেকে মুক্ত করে দ্রুত আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনাও প্রদান করেন প্রধানমন্ত্রী। 

সাক্ষাৎকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারও উপস্থিত ছিলেন এবং নিজ এলাকার সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান