গণমাধ্যমের সমস্যা সমাধানে নিয়মিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৬, ২৩:০০আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২৩:০০

গণমাধ্যমের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে এখন থেকে নিয়মিতভাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। 

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “গণমাধ্যমের যেকোনও সমস্যা সমাধান করতে হলে প্রথমে তার ‘অ্যানাটমি’ সঠিকভাবে বুঝতে হবে। কোনও সমস্যার ‘ডায়াগনোসিস’ বা রোগ নির্ণয় সঠিকভাবে না হলে তার ‘ট্রিটমেন্ট’ বা প্রতিকার সঠিক হবে না।” তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট ও যৌক্তিক প্রস্তাবনা প্রেরণের আহ্বান জানান। 

তথ্যমন্ত্রী বর্তমান সময়ের তথ্য আদান-প্রদান ব্যবস্থা সম্পর্কে বলেন, “বর্তমানে ইনফরমেশন শেয়ারিং একটি হাইব্রিড সিস্টেমে রয়েছে। এখন আমরা একটি ‘ডিভাইস বেজড সোসাইটি’তে বাস করছি, যেখানে তথ্যের প্রবাহ আগের চেয়ে অনেক বেশি।”

তিনি আরও যোগ করেন, সরকারকে আধুনিক ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হলে ইনফরমেশন শেয়ারিংয়ের ক্ষেত্রে ‘গ্লোবাল স্ট্যান্ডার্ড’ অর্জন করতে হবে। এই লক্ষ্য অর্জিত হলে গ্রাম পর্যায়ের মেধাবীরাও তাদের প্রতিভা বিকাশের সঠিক সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এছাড়াও ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সাংবাদিক নেতারা ইফতার মাহফিলে অংশ নেন। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ