শাহজালালের থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে জাইকার সহযোগিতা চাইলো সরকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৬, ২০:১১আপডেট : ০৯ মার্চ ২০২৬, ২০:১১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থার (জাইকা) সহযোগিতা চেয়েছে সরকার। 

সোমবার (৯ মার্চ) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)’র সঙ্গে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। 

সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।  

আলোচনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে জাইকার সহযোগিতা কামনা করা হয়। 

এসময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। 

এছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহও ব্যক্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এদিকে আগামী ১১ মার্চ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা-জরিমানা
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?