পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্ক ও জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৬, ২১:২৯আপডেট : ১১ মার্চ ২০২৬, ২১:২৯

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বুধবার (১১ মার্চ) বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতরা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণে তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ও উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী দুদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা স্বীকার করেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়নমূলক অংশীদারিত্ব, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদের গতিশীলতা, অভিবাসন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ আলোচনার সূচনার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের পথ খুঁজে বের করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ডেমার্কের রাষ্ট্রদূত শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে দুই দেশের কাছেই সমর্থন চান।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, তাড়াতাড়ি ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের মধ্যে নিহিত রয়েছে।

বিদ্যমান সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বৈঠক শেষ হয়। উভয় রাষ্ট্রদূত দীর্ঘস্থায়ী এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের কী আলোচনা হলো
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?