গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ১৪:১৬আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৪:১৬

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ঢাকা ছাড়ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম এবং ইন্টারপোলের যৌথ আয়োজনে আগামী ১৬ ও ১৭ মার্চ দুই দিনের এ সামিট অনুষ্ঠিত হবে।

রবিবার (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সামিটটি অনুষ্ঠিত হবে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে। সামিটে তিনি উদ্বোধনী ও প্লেনারি সেশন ছাড়াও গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং ন্যাশনাল কমিটমেন্টস শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।

এ ছাড়া সামিটের সাইডলাইন বৈঠকে তিনি জন ব্রানডোলিনো যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।সামিট শেষে আগামী ২০ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্যা প্রতিরোধে বেড়িবাঁধ নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু