ঈদুল ফিতর

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৮টায়, অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ১২:০১আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৬:১০

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধান এই জামাতে অংশ নেবেন বলে জানা গেছে।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বা বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে নগরবাসী নির্বিঘ্নে জামাতে অংশ নিতে পারেন।

ঢাকা দক্ষিণ সিটি করপশন (ডিএসসিসি) জানিয়েছে, ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাতীয় ঈদগাহে প্রেস ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম

 

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, বৃষ্টি হলেও যাতে নামাজ আদায়ে বিঘ্ন না ঘটে, সে জন্য প্যান্ডেলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, জনসমাগম ও শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় ঈদগাহ সংলগ্ন সড়কগুলোতে ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

গত রবিবার (১৫ মার্চ) ডিএনসিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম