যুদ্ধ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ১৮:৪৭আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২০:০১

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সপরিবারে প্রথমবারের মতো তার ওমরাহ করতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই সফর বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ক্রমেই পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে উত্তেজনার সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় ইরান। ফলে ওই অঞ্চলজুড়ে অস্থিরতা বিরাজ করছে।

এদিকে, সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চার জন বাংলাদেশি নিহত এবং আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটেই নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত ওমরাহ সফর স্থগিত করা হয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগে তারেক রহমানের ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি আলোচনায় ছিল। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তখনও সফরটি হয়নি। পরে তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকায় ফিরে আসেন।

/এমকে/এমএএল/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?