ঈদের ছুটি শেষে সচিবালয়ে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মার্চ ২০২৬, ০৯:১১আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৯:১১

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে পুনরায় খুলছে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজের দফতরে কর্মব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে তার আজকের দিনের বিভিন্ন কর্মসূচির তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, দিনের শুরুতেই সকাল ১০টায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

সকাল ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর দেড়টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সভায় উপস্থিত থাকবেন তিনি। দুপুর আড়াইটায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে পর্যালোচনার পর বিকাল ৩টায় ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি