তুরস্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৬, ১০:২১আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:২১

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তুরস্কে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বিদেশে বাংলাদেশের প্রবাসী যারা আছেন তারাও জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে সংগ্রামে যুক্ত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, যে লক্ষ্য নিয়ে আমাদের এই পথযাত্রা, তা প্রধানমন্ত্রী তারেক রহমানে নেতৃত্ব পূর্ণ হবে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলবো।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্তাম্বুলের কনসাল জেনারেল মিজানুর রহমান ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটি বিশিষ্টজনরা।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তুরস্ক সরকারের আমন্ত্রণে কৌশলগত গণযোগাযোগ বিষয়ে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সামিটে যোগদানের জন্য দেশটিতে গেছেন তথ্যমন্ত্রী।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
বড় সংঘাতের দিকে কি এগোচ্ছেন এরদোয়ান ও নেতানিয়াহু
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার ও প্রতারণার শিকার আরও ৩৮ জন ফিরেছেন
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার ও প্রতারণার শিকার আরও ৩৮ জন ফিরেছেন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন