সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৬, ১৯:০১আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৯:০১

ঈদুল ফিতরের সময় সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনায় হতাহতের ঘটনার পর সড়কে শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

শুক্রবার (২৭ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে। সরকার সড়ক দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

এ লক্ষ্যে রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা দেওয়া হয়। সেই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করতেই এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সরকার মনে করছে, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই