জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় রাষ্ট্রপতি স্পিকার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে দিলারা হাফিজের অসামান্য অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
এর আগে, শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ব্যক্তিগত জীবনে তিনি স্বামী স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, দুই পুত্র শাহরুখ হাফিজ ও তাহারাত হাফিজ, এক কন্যা শামামা শাহরীন হাফিজ এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।








