‘প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ১৬:৫৬আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২০:১১

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মিটারের যে মাসিক চার্জ কাটা হয়, সেটি কীভাবে নির্ধারিত হচ্ছে তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। মিটারের ব্যবহৃত প্রোগ্রাম পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি।  

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। এরপর গ্রাহকদের সর্বাধিক সুবিধা নিশ্চিত করতে সরকার মিটার চার্জ ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

প্রসঙ্গত, গ্রাহকদের মধ্যে প্রিপেইড মিটার নিয়ে দুই ধরনের অনুভূতি আছে; কেউ স্বস্তি প্রকাশ করেন, আবার কেউ মিটার রিচার্জে ভোগান্তি ও হয়রানির অভিযোগ করেন।

/এসএনএস/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান