মধ্যপ্রাচ্য যুদ্ধে পাঁচ বাংলাদেশির মৃত্যু, ইরান থেকে ফেরত এসেছেন ১৮৬ জন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৬, ১৭:৫৬আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৮:১৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, যুদ্ধকবলিত এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে দুর্ভাগ্যজনকভাবে পাঁচ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকিদের মরদেহ দ্রুত আনার প্রক্রিয়া চলছে। এছাড়া ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিরাপদে তেহরান থেকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এখন সিচুয়েশনটা বুঝতে হবে… মধ্যপ্রাচ্যে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন বিরাজ করছে। কখন কোথায় যুদ্ধ লাগে, আমাদের বাংলাদেশিরা নিজেরাও বুঝতে পারে না। ১৮৬ জন বাংলাদেশিকে আমরা নিরাপদে চার্টার্ড বিমানের মাধ্যমে তেহরান থেকে দেশে ফেরত এনেছি।” 

তিনি আরও বলেন, “বাংলাদেশি নাগরিকরা পৃথিবীর যে যেখানে আছে নিরাপদে আছে কিনা—সেটা দেখা আমাদের অবশ্যই অন্যতম প্রায়োরিটি।” 

দেশে জ্বালানি তেলের বর্তমান অবস্থা সম্পর্কে সংসদকে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, “জ্বালানির কোনও সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আমরা যেন মধ্যপ্রাচ্যের বাইরেও অন্য সোর্স থেকে জ্বালানি নিয়ে আসতে পারি সেজন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সঙ্গে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তিনি বসেছেন।” 

তিনি আরও যোগ করেন, মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই এতে বড় সাফল্য আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

/এএজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান