দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কত, সংসদকে জানালেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৬, ১৯:৫৮আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৯:৫৮

দেশে বর্তমানে কর্মক্ষম মানুষের সংখ্যা বা শ্রমশক্তি ৭ কোটি ১৭ লক্ষ ১০ হাজার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল। 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ‘শ্রমশক্তি জরিপের মাধ্যমে শ্রমবাজার তথ্যের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে শ্রমশক্তি জরিপটি সর্বশেষ ২০২৪ সালে পরিচালিত হয়েছে। ‘শ্রমশক্তি জরিপ, ২০২৪’ অনুযায়ী দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বা শ্রমশক্তি (১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী কর্মে নিয়োজিত ও বেকার জনগোষ্ঠী) ৭কোটি ১৭ লক্ষ ১০ হাজার। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮০ লক্ষ ২০ হাজার ও মহিলা ২ কোটি ৩৬ লক্ষ ৯০ হাজার।” 

উল্লেখ্য, ২০২৬ সালে জরিপটি পরিচালনার লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। ‘শ্রমশক্তি জরিপ, ২০২৪’ অনুসারে দেশে প্রতি বছর গড়ে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ১৩ দশমিক ৬ লক্ষ জনগোষ্ঠী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক