সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৬:৪৮আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৬:৪৮

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, অবৈধ দখল হওয়া সরকারি জায়গা উদ্ধার এবং উদ্ধার হওয়া খাসজমি বন্দোবস্ত দেওয়ার লক্ষ্যে সরকার ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মন্ত্রী মিনু বলেন, অবৈধ দখল হওয়া সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের জমি ও ভবন (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০’, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪।’

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
১৭ বছর পর আরএমপিতে পুনঃস্থাপিত খালেদা জিয়ার নামফলক
বেহাত হওয়া খাস জমি উদ্ধারে ডিসিদের নির্দেশ ভূমিমন্ত্রীর 
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ