সংসদে ‘ভুল সময়ে’ জামায়াত এমপির বক্তব্য, স্পিকারের সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৬, ১৩:২৩আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৩:২৩

‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাসের সময় সংসদে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হঠাৎ দাঁড়িয়ে ঢাকা-১২ আসনের জামায়াত নেতা ও সংসদ সদস্য মো. সাইফুল আলম ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫’ সংরক্ষণের বিষয়ে কথা বলতে চান।

তখন স্পিকার তাকে প্রশ্ন করেন, তিনি কোন বিলের ওপর আপত্তি জানাতে চান। সংসদ সদস্য তখন জানান, তিনি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে কথা বলতে চান।

এর জবাবে স্পিকার বলেন, ওই নামে কোনও বিল তখন পর্যন্ত সংসদে উত্থাপনই হয়নি। তিনি সংসদ সদস্যকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং মন্তব্য করেন, এভাবে আইন প্রণয়ন কর্মসূচিতে বাধা সৃষ্টি হচ্ছে।

এ সময় স্পিকার বিস্ময় প্রকাশ করে বলেন, সংসদ সদস্য আলোচ্য বিল সম্পর্কে বিভ্রান্ত হয়েছেন।

পরবর্তীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জুমার নামাজের পর আপ্যায়নের আমন্ত্রণ জানান। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও বলেন, তারা আগে যে খসড়া পেয়েছিলেন তাতে ব্যাংক রেজুলেশন আইন ছিল, সেটি আলাদাভাবে আসবে কি না তা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে।

শেষে স্পিকার জানান, সংশ্লিষ্ট বিলটি পরে সংসদে উত্থাপন করা হবে।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু