পবিত্র হজ পালনে সৌদি আরব গমনেচ্ছু বাংলাদেশি হাজিদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় জাতীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় আসন্ন হজ মৌসুমের সার্বিক প্রস্তুতি, হজযাত্রীদের নিরাপত্তা, আবাসন এবং ফ্লাইট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।









