আলজেরিয়াকে জ্বালানি সহযোগিতা বাড়ানোর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি। সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত হয়। প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান। পাশাপাশি ধন্যবাদ জানান হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজেরিয়া কর্তৃপক্ষের আগ্রহের জন্য।

উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যাল, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং একটি যৌথ পরামর্শক কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের পাশাপাশি জ্বালানি, শিক্ষা এবং কৃষিতে সহযোগিতাসহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের জন্য আলজেরিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের প্রতি আলজেরিয়ার অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

/এসও/এবিএম/
সম্পর্কিত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওর প্রতি জ্বালানিমন্ত্রীর আহ্বান
সর্বশেষ খবর
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু