‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ১৯:৫১আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৫১

পুলিশ সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া একজন ডিআইজি ও ১৬ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ-১ শাখা) তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবির অতিরিক্ত ডিআইজি, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদকে পদস্থ বিভাগেই অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে ডিএমপির যুগ্ম কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি এসবিতে, সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে সিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশ সদর দফতরের এআইজি মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দফতরে, আরএমপির উপ-পুলিশ কমিশনার আল মামুনকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে আরিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশ-৪ (নারায়ণগঞ্জ) এর পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দফতরে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমানকে এসবিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া রংপুর রেঞ্জের পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দফতরে, এআইজি মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ সদর দফতরে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুন নবীকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, এআইজি আবদুল্লাহ আল-মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দফতরে, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার আফরোজা পারভীনকে একই কর্মস্থলে অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়াকে একই বিভাগের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। 

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের