হজযাত্রা নির্বিঘ্ন করবে সরকার, অনিয়ম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ এপ্রিল ২০২৬, ০১:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, অতীতের যেকোনও সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনা অনেক সুন্দর হয়েছে। হজযাত্রীদের যাত্রা আরও নির্বিঘ্ন করতে সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ নিয়ে কোনও ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধনের আগে আশকোনা হজ ক্যাম্পে প্রধানমন্ত্রীর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হজ ক্যাম্প ও বিমানে গিয়ে হজযাত্রীদের খোঁজখবর নিয়েছেন এবং হজ ব্যবস্থাপনায় কোনও ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মন্ত্রী বলেন, “বিমান ও হজ ক্যাম্পের প্রতিটি বিভাগ অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে।” প্রধানমন্ত্রী বিমানে ও ক্যাম্পে যাত্রীদের খোঁজ নিয়েছেন বলেও জানান মন্ত্রী। 

এবারের হজের বিশেষ সুবিধার কথা উল্লেখ করে কায়কোবাদ বলেন, “গত বছরের তুলনায় এ বছর হজের টিকিটের দাম জনপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে, যা হজযাত্রীদের জন্য বড় একটি স্বস্তি। আজ প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।” 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
সৌদি আরবে ফ্লাইট বাড়াতে চুক্তি, হজযাত্রায় টিকিট সংকট কাটবে? 
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?