ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ এপ্রিল ২০২৬, ১৬:১৯আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৬:১৯

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন ১৭ ও ১৮ এপ্রিল ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আইজিসিসি প্রাঙ্গণে ‘বাঁধন আছে প্রাণে প্রাণে: অব হারমনি উইদিন’ শীর্ষক দুই দিনব্যাপী সংগীত সন্ধ্যার আয়োজন করে।  

এই অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী অদিতি মহসিন এবং ভারতের প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য অংশ নেন। শিল্পীরা দুই দেশের সংগীত, উৎসব ও সংস্কৃতির অভিন্ন ঐতিহ্যকে তাদের সুরের মাধ্যমে তুলে ধরেন। ঐতিহ্য ও সৃজনশীলতাকে এগিয়ে নিয়ে চলা এই আয়োজনটি এইচএসবিসি বাংলাদেশের সঙ্গে একটি পাবলিক-প্রাইভেট অংশীদারত্বের মাধ্যমে আয়োজন করা হয় বলে জানায় হাইকমিশন।  

হাইকমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন ও গভীর। তিনি একই মঞ্চে দুই দেশের প্রথিতযশা শিল্পীদের উপস্থিতি সম্পর্কে বলেন, “এটি দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার একটি শক্তিশালী প্রতীক।” 

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ব্যবসা, গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না: ভারতীয় হাইকমিশনার 
তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১
প্যান্টের নিচে কোটি টাকার স্বর্ণ, চট্টগ্রামে ভারতীয় নাগরিক আটক
সর্বশেষ খবর
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে আহত ৫০
ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে আহত ৫০
হঠাৎ হ্রদের মাঝে ‘জন্ম’ নিল দ্বীপ, কয়েক দিন পরই উধাও!
হঠাৎ হ্রদের মাঝে ‘জন্ম’ নিল দ্বীপ, কয়েক দিন পরই উধাও!
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম