রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪

রোহিঙ্গা সংকট মোকাবিলা ও তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জাপানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’র ফাঁকে সোমবার জাপানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এই সাক্ষাৎকালে সহযোগিতা চাওয়া হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের মতো খাতে বৃহত্তর জাপানি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের সুবিধার্থে আরও সহায়তা কামনা করেন।

/এসও/এবিএম/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে সম্পৃক্ত হওয়ার আহ্বান বাংলাদেশের
শহরে ঘুরছে ভালুক, জাপানে বন্ধ প্রায় ১০০ স্কুল!
পুশইন ইস্যুতে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি প্রাঙ্গণে আবার চালু হলো ‘টাউন সাব-পোস্ট অফিস’
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি প্রাঙ্গণে আবার চালু হলো ‘টাউন সাব-পোস্ট অফিস’
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
তামিমের বোর্ডে ফাহিম সিনহা বিপিএলের গভর্নিং বডিতে, অন্যরা যে দায়িত্বে
তামিমের বোর্ডে ফাহিম সিনহা বিপিএলের গভর্নিং বডিতে, অন্যরা যে দায়িত্বে
পল্টনে স্টেডিয়ামে উড়ছে ৬ দেশের পতাকা
পল্টনে স্টেডিয়ামে উড়ছে ৬ দেশের পতাকা
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়