জ্বালানি আমদানিতে দরপত্রের সময়সীমা কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ এপ্রিল ২০২৬, ১৯:৫৩আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৯:৫৩

দেশের জ্বালানি সরবরাহ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি নিয়ে আসা হয়। 

বৈঠক শেষে অর্থ মন্ত্রাণলয় থেকে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন প্রদানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।  

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বশীল এক কার্মকর্তা জানান, দীর্ঘ সময়সীমার কারণে অনেক ক্ষেত্রে দ্রুত জ্বালানি সংগ্রহে জটিলতা তৈরি হয়। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং চাহিদার ওঠানামার প্রেক্ষাপটে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সরবরাহ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দরপত্র প্রক্রিয়া সংক্ষিপ্ত করার প্রস্তাব আনা হয়। 

তিনি জানান, সময়সীমা কমিয়ে আনা হলে জ্বালানি আমদানির ক্ষেত্রে দ্রুততা বাড়বে, সরবরাহ ব্যবস্থায় গতিশীলতা আসবে এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা সহজ হবে। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
মন্ত্রীদের পিএস-এপিএসদের বেতন কত বাড়লো
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ
তিন দফায় কত কমলো জেট ফুয়েলের দাম
সর্বশেষ খবর
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে নিরাপদ ও স্মার্ট বিদ্যুৎব্যবস্থার নির্দেশ
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে নিরাপদ ও স্মার্ট বিদ্যুৎব্যবস্থার নির্দেশ
দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল করতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল করতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ আটকে দেওয়ার হুমকি হুথিদের
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ আটকে দেওয়ার হুমকি হুথিদের
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ