‘জুলাই থেকে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পাবে শিক্ষার্থীরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৬, ১২:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৩:৫১

জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। 

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, কার্যক্রমটি পাইলট আকারে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে প্রথম শ্রেণি থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম।  প্রতি উপজেলায় দুটি করে স্কুলে দেওয়া হবে ড্রেস ও ব্যাগ। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মধ্যে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সব প্রাথমিক স্কুলে একই রকম পোশাক দেওয়া হবে। তবে ছেলে এবং মেয়েদের পোশাক ও ব্যাগ আলাদা হবে।

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ধনী-দরিদ্র বৈষম্য কমানো, দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়া এবং পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম বিস্তৃত করা হবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম।
 
/এসএমএ/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
প্রাথমিকে শিল্প-সংস্কৃতি শিক্ষায় কর্মসংস্থানের নতুন দ্বার
স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনে সভায় বসছে ইসি
বরিশালে জাপা মহাসচিবশুরুতেই অনিয়মের নির্বাচন করলে ৫ বছর দেশ চালাতে পারবে না এই সরকার
সর্বশেষ খবর
হামলা বন্ধ করতে বলেছে ইরান, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের
হামলা বন্ধ করতে বলেছে ইরান, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের
৭৮৬ কোটি থেকে লাখো কোটি: বাংলাদেশের বাজেটের রূপান্তর
৭৮৬ কোটি থেকে লাখো কোটি: বাংলাদেশের বাজেটের রূপান্তর
বিশ্ব ফুটবলের রঙে মাতালেন বাংলাদেশের মডেলরা
বিশ্ব ফুটবলের রঙে মাতালেন বাংলাদেশের মডেলরা
জ্বালানি ও জলবায়ুতে ইরান যুদ্ধের ‘আফটারশক’
জ্বালানি ও জলবায়ুতে ইরান যুদ্ধের ‘আফটারশক’
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ  
হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ