প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম জিয়াউদ্দিন হায়দার। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ ও দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
জিয়াউদ্দিন হায়দার বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। স্বাস্থ্য খাতে তার দীর্ঘ ও বিস্তৃত কাজের অভিজ্ঞতা রয়েছে। স্বাস্থ্য খাতের একজন বিশেষজ্ঞ হিসেবে তিনি একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন। স্বাস্থ্যনীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
পেশাগত পরিচয়ের বাইরে বিএনপির রাজনীতিতে সক্রিয় জিয়াউদ্দিন হায়দার। তিনি দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পদেও রয়েছে।









