‘যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থীকে হত্যা ঘটনার যথাযথ তদন্ত-বিচার চায় বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৬, ১৬:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৬:৪১

যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ যথাযথ তদন্ত ও বিচার চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘অত্যন্ত দুঃখজনক ঘটনা।  একটি ছেলে বা একটি মেয়ে ফ্লোরিডায় নৃশংসভাবে নিহত হয়েছেন। ছেলেটির ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের ডেড বডি এখনও পাওয়া যায়নি। যেটা আমরা শুনেছি— আমাদের মন্ত্রণালয়, আমাদের ওয়াশিংটন ডিসির মিশন, বাংলাদেশ দূতাবাস স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই থেকে শুরু করে সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আমি ব্যক্তিগতভাবে দুজনের অভিভাবকের সঙ্গে কথা বলেছি। হত্যার শিকার মেয়েটির ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি এবং লিমনের বাবার সঙ্গে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সব সহযোগিতা করবো।’’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘‘মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে লিগ্যাল কাজগুলো আছে, তা শেষ হলে আমরা দেখছি— যত তাড়াতাড়ি সম্ভব লাশ ফিরিয়ে আনা হবে।  প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে।’’

তিনি বলেন, ‘‘আমরা চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। কিন্তু এটাতে আইনি ব্যাপার আছে, সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সব স্টেকহোল্ডারদের সঙ্গে গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করবো, বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে— যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালোমতো করে, দ্রুততার  সঙ্গে  করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে— সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়।’’

এসময় তিনি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে আসবে বলেও আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এ ঘটনার ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর ২৫ এপ্রিল বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বোনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক