সংসদে নিজ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৬, ২০:৪৫ আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ২০:৪৫

সংসদ ভবন পরিদর্শনে আসা নিজ শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম পরিদর্শনে আসে কলেজটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির এসব শিক্ষার্থী সংসদ ভবনের শপথ কক্ষে বসে অধিবেশন কার্যক্রম, স্থাপত্যশৈলী ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পায়।

এ সময় সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, তিনিও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তার ভাই আরাফাত রহমান কোকোও একই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। 

সংসদে আশা শিক্ষার্থীদের অটোগ্রাফ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন।

উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দ থাকা ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে স্পিকারকে চিঠি দেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা যেহেতু আজ সংসদে ভাষণ দেবেন, এজন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে তিনি তার প্রাক্তন কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।

/এসও/এমএএল/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
সর্বশেষ খবর
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট