পররাষ্ট্রনীতি কীভাবে পরিচালিত হবে, জানালেন শামা ওবায়েদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৬:০২আপডেট : ০৫ মে ২০২৬, ১৬:০৩

ভারতের বিধানসভা নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই একই থাকবে। ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’—এই নীতিতেই পরিচালিত হবে আমাদের পররাষ্ট্রনীতি। সেখানে যে সরকারই আসুক না কেন, আমাদের নীতির কোনও পরিবর্তন হবে না। সবার সাথে আলোচনার ভিত্তিতেই আমরা এগিয়ে যাব।”

চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বহুদিন পর একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের সময়ে এবারের ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাই নানা কারণেই এবারের সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান বিশ্বে এমন অনেক ইস্যু রয়েছে, যেগুলো আমাদের তৃণমূলের জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ বিষয়ে ডিসিদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

অবৈধ অভিবাসন রোধে জেলা প্রশাসকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমাদের নাগরিকরা যেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল চক্রের খপ্পরে পড়ে বিপদে না পড়েন বা মৃত্যুর মুখে পতিত না হন, সেটি রোধ করতে ডিসিদের বড় ভূমিকা রয়েছে। সাধারণ মানুষ যেন এ ধরনের ফাঁদে পা না দেয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক জাগরণ তৈরিতে তাদের কাজ করতে হবে।”

সরকারের নির্বাচনি ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা বিদেশে দক্ষ ও আধা দক্ষ কর্মী পাঠাতে চাই। এতে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান হবে, অন্যদিকে অবৈধ অভিবাসনও বন্ধ হবে। এ লক্ষ্যে দেশের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে আরও কার্যকর করতে ডিসিদের বলা হয়েছে। তরুণ-তরুণীরা যেন এসব প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বিদেশে কাজের সুযোগ পায়, সে বিষয়ে ডিসিরা কাজ করবেন।”

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তৃণমূলের পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রত্যন্ত অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রকোপ অত্যন্ত বেশি, যার ভুক্তভোগী হন মূলত নারী ও শিশুরা। কোন অঞ্চলের কী অবস্থা, তা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

ডিসিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, “আমরা ডিসিদের জানিয়েছি, যেকোনো বিষয়ে পরামর্শ বা আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দরজা তাদের জন্য সবসময় উন্মুক্ত। উপজেলা ও জেলা পর্যায়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে।”

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমাদের বোয়িং ও এয়ারবাস—দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা ফিরলে আইনি প্রক্রিয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা
ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী