স্থানীয় সরকারে ব্যাপক দুর্নীতি হয়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৬:৩০আপডেট : ০৫ মে ২০২৬, ১৬:৩০

বিগত সময়ে স্থানীয় সরকারে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (৫ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

জেলা প্রশাসকদের দেওয়া দিকনির্দেশনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘কিছু পরামর্শ তারা (জেলা প্রশাসক) দিয়েছেন, আমরা সেগুলো গ্রহণ করেছি। আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি যে স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা বেসিক তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনটাকে সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র এবং রাষ্ট্র আরও শক্তিশালী হবে।’’ 

মির্জা ফখরুল বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচিগুলো নিয়েছেন, সেগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদেরকে নিয়ে কাজ করতে হবে। তাদের পরামর্শ নিয়ে স্থানীয় সরকারের অন্যান্য যার যে সমস্ত সদস্য রয়েছেন তাদেরসহ কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করতে হবে।’’ 

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
রবিবার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই