বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ও উচ্চশিক্ষা খাতে আগ্রহী নিউজিল্যান্ড 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৬, ১৭:৩২আপডেট : ১৮ মে ২০২৬, ১৭:৪১

ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চশিক্ষা এবং ফুড প্রসেসিং খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ড্যাভিড পাইন। সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহের কথা জানান তিনি।  

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

এসময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে নিউজিল্যান্ডের হাইকমিশনার আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

অন্যদিকে উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

বিশ্ব পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রেকর্ড ভেঙে ইতালিতে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় মেলোনির সরকার
বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে চীন
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?