‘লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ১৫:২২ আপডেট : ২৬ মে ২০২৬, ১৫:২২

লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রতিটি লঞ্চে ভাড়ার চার্ট টানানো রয়েছে এবং ডিজিটাল ডিসপ্লেতেও নির্ধারিত ভাড়া উল্লেখ করা হয়েছে। কোনও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাত্রীসেবা নিশ্চিত করতে মঙ্গলবার (২৬ মে) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনের পর তিনি এসব কথ বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, নৌপথে যাত্রী ভোগান্তি দূর করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং দুর্ঘটনা প্রতিরোধেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। যাত্রীসেবা নিশ্চিত করতে সরকারের সামর্থ্যের মধ্যে যা কিছু রয়েছে, সবকিছু নিয়েই কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই অতিরিক্ত যাত্রীচাপ সৃষ্টি হয় এবং অনেক যাত্রী নৌকা বা ট্রলারের মাধ্যমে লঞ্চে ওঠার চেষ্টা করেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ কারণে আলাদা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীরা নিরাপদভাবে লঞ্চে উঠতে পারেন।

তিনি আরও জানান, যাত্রীসেবায় মনিটরিং সেল, কন্ট্রোল রুম, সিসি ক্যামেরা, ট্রলি এবং যাত্রীদের বসার জন্য রেস্টরুমের ব্যবস্থা রাখা হয়েছে। নৌ মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে ঈদযাত্রা নিরাপদ করতে কাজ করছে।

শেখ রবিউল আলম বলেন, যেকোনও সময়ের চেয়ে ভালো একটা পরিবেশ বিরাজ করছে। তবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি— সেটা সবাইকে মনে রাখতে হবে।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কখনও কখনও লঞ্চ ছাড়তে বিলম্ব হতে পারে। খারাপ আবহাওয়ায় লঞ্চ চলাচল করলে পথে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

/এআই /আরকে/
সম্পর্কিত
সদরঘাটে জবি শিক্ষার্থী-লঞ্চকর্মীদের হাতাহাতি, মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক