ঈদে ঘরমুখো মানুষের চাপ হলেও পরিস্থিতি সন্তোষজনক: সড়ক পরিবহনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৬, ১৮:১৩আপডেট : ২৭ মে ২০২৬, ১৮:১৩

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। আজও বাড়ির পথে অনেকে। সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপ থাকলেও সার্বিক ঈদযাত্রা সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

একই সঙ্গে প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহনও স্বাভাবিকভাবে চলছে বলে জানান তিনি।

বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বিষয় জানান মন্ত্রী।  বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছেন, যা বড় ধরনের ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। এরপরও সরকার সড়ক, রেল ও নৌপথে সমন্বিতভাবে কাজ করছে যাতে যাত্রীদের ভোগান্তি কমানো যায়।

তিনি বলেন, বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পরিবহন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায় বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। অধিকাংশ যাত্রী নির্ধারিত ভাড়ায় গন্তব্যে যেতে পারছেন বলেও দাবি করেন তিনি।

যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় কিছুটা ধীরগতি তৈরি হচ্ছে। তবে এটি বড় কোনও সমস্যা নয়, বরং ঈদের সময় বাড়তি চাপের কারণে এমন পরিস্থিতি স্বাভাবিক।

রেলপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ৫১টি কোচ সংযোজন করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ রুটের কয়েকটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ যুক্ত করা হয়েছে।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য: শেখ রবিউল আলম
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
সর্বশেষ খবর
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’