জাতীয় ঈদগাহের মোনাজাতে মজলুম মুসলিমদের সমৃদ্ধি কামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৬, ১৩:৩২ আপডেট : ২৮ মে ২০২৬, ১৩:৩২

জাতীয় ঈদগাহের মোনাজাতে বিশ্বের মজলুম মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। এ সময় রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের সরকার প্রধানকে হিম্মত দান করার জন্য দোয়া কামনা করেন তিনি।

বৃহস্পতিবার (২৮মে) সকাল সাড়ে ৭টায় নামাজ শেষে তিনি খুৎবাহ ও মোনাজাত করেন। এতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিভিন্ন মুসলিম রাষ্ট্রের কূটনীতিকরা নামাজে অংশগ্রহণ করেন।

মোনাজাতে সালাত ও কুরবানি ও হাজীদের দোয়া মুসলিম উম্মাহর জন্য কবুল করার দোয়া করেন বায়তুল মোকাররম খতিব।

তিনি বলেন, আমাদের কোরবানির শিক্ষা যেন ব্যক্তি ও জাতীয় জীবনে  কাজে লাগে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যেন নির্যাতিত মুসলমানদের নির্যাতিত মুসলমানরা হেফাজতে থাকেন। সবাই যেন হেফাজতে থাকতে পারেন এবং বাংলাদেশের ওপর যেন আল্লাহ রহমত দান করেন মোনাজাতে সেই কামনা করা হয়। যারা কোরবানি দিতে পারেননি, তাদের দিকে খেয়াল করার আহ্বান জানিয়েছেন বায়তুল মোকাররম খতিব।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক