‘পার্ক-খেলার মাঠে মাদকের কারবার, বখাটের আড্ডা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা’  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ১৭:৫৮আপডেট : ০৮ জুন ২০২৬, ১৭:৫৮

রাজধানী ঢাকাসহ দেশের সব শহরের পার্ক ও খেলার মাঠ থেকে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটেদের আড্ডা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করে এর নিরসন চেয়েছেন সংরক্ষিত নারী আসনের (ঢাকা ১০) সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। 

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিন ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর মনযোগ আকর্ষণ করে নোটিশ উত্থাপন করেন নিলোফার চৌধুরী মনি।   

নোটিশে নিলোফার চৌধুরী মনি বলেন, “রাজধানী ঢাকাসহ দেশের সব শহরের পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু-কিশোরের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকালে অবসরের জায়গা। এখন সেখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা। কোথাও দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহারে হারিয়েছে সৌন্দর্য। ফলে ইট-পাথরের নগরে মোবাইলের পর্দায় আশ্রয় খুঁজে নিতে চায় সব শ্রেণির মানুষ। পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। এগুলোকে মাদকসেবীদের হাত থেকে মুক্ত করতে সিটি করপোরেশন ও সকল শহর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”  

রাজধানী ঢাকার দুই সিটিসহ দেশের সব বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ, পার্ক উদ্ধার ও মাদকসেবীদের কবল থেকে মুক্ত করতে নোটিশে আরও বলা হয়, “দীর্ঘদিন বিগত সরকার ক্ষমতায় থেকে খেলার মাঠ ও পার্কগুলো নিজেদের সম্পদ ভেবে ভাড়া খেয়েছে। খেলার মাঠ পার্কের বড় অংশই জনসাধারণের হাতছাড়া হয়ে যাচ্ছে। কোথাও কোথাও মাঠ আছে ব্যবহার করা যায় না। কোথাও পার্ক আছে তা মাদকসেবী ও বখাটেদের নিয়ন্ত্রণে। একসময় বিকালের মাঠ ছিল শহরে শৈশবের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় কাটত শিশুদের সময়। খেলার মাঠ ও পার্ককে শুধু বিনোদনের জায়গা নয়, বরং নগরের ফুসফুস ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা যায়। বিষয়টি অতীব জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
‘সরকারের প্রথম ১০০ দিনে অপরাধের গ্রাফ আকাশচুম্বী’ 
রফতানির আড়ালে বছরে পাচার ৮ বিলিয়ন ডলার, সংসদে রুমিন ফারহানা 
সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রফতানি ঝুঁকিতে: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে নিরাপদ ও স্মার্ট বিদ্যুৎব্যবস্থার নির্দেশ
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে নিরাপদ ও স্মার্ট বিদ্যুৎব্যবস্থার নির্দেশ
দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল করতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল করতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ আটকে দেওয়ার হুমকি হুথিদের
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ আটকে দেওয়ার হুমকি হুথিদের
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ