সরকার পক্ষের ঠিকাদার কাজ পায় না, পিপিআর রিভিউয়ের আশ্বাস মন্ত্রীর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ২০:৪৩আপডেট : ০৮ জুন ২০২৬, ২০:৪৩

ইজিপিতে (ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) বিভিন্ন ঠিকাদারি কাজের দরপত্র আহ্বান করেও সরকার পক্ষের ঠিকাদাররা কাজ পাচ্ছে না। এই পরিস্থিতিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) সংশোধন করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশের (প্রথম বাজেট অধিবেশন) দ্বিতীয় দিন ৭১ বিধিতে নংসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের উত্থাপন করা নোটিশের জবাবে পিপিআর সংশোধন করার কথা জানান মন্ত্রী।   

৭১ বিধিতে নোটিশ উত্থাপন করে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বলেন, “আমরা ফ্যাসিস্টের আমলে দেখেছি ইজিপিতে টেন্ডার হচ্ছে খুলনা, বরিশালসহ দেশের প্রত্যন্ত এলাকা থেকে। একজন ফ্যাসিস্টের লোক যখন ইজিপিতে অংশগ্রহণ করে সে সহজে কাজটা পেয়ে যায়। কারণ তার ফাইল খুব স্ট্রং, তার প্রোফাইল স্ট্রং, কারণ ফ্যাসিস্টের আমলে সে অনেক কাজ করেছে। কিন্তু অন্যান্য কন্ট্রাক্টর যারা আমাদের দলের অথবা ফ্যাসিস্টের পরে আমাদের এই সরকার আমলে আমরা যারা এসেছি বা আমাদের সম্পন্ন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বা কোম্পানি যে তারা আছে তারা কিন্তু তাদের সঙ্গে পারে না। আমার প্রশ্নটা হলো যে তারা পর্দার আড়ালে থেকে কাজগুলো পেয়ে যায়। এই কাজটা বিক্রি করে তিন চার বার বিক্রি হওয়ার পরে লোকাল একজন প্রতিনিধির কাছে আসে। তারা কোনোদিন ওই স্থানীয় ওই কোম্পানি ছাড়া করতে পারবে না। কিন্তু তারা কার কাছে যাচ্ছে? অযোগ্য লোকদের কাছে যাচ্ছে। স্থানীয় কোনও কোম্পানির কাছে যাচ্ছে না। কারণ তারা গোপনে থেকে কাজগুলো বারবার বিক্রি করছে। এই যে হাত বদল হয়ে যাচ্ছে, তাদের দাম কমে টাকা কমে যাচ্ছে বলে ওই লোকটা কিন্তু যখন লোকালি কাজটা পাচ্ছে, কিন্তু যেন-তেনভাবে তাকে লাভ করতে হবে, বিধায় সে নিম্নমানের মালামাল কিনে কাজ করছে। আমি তার প্রত্যক্ষ সাক্ষী, আমার এলাকায় ২৯টা কাজ।” 

এসময় স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার বলেন, “আপনি যা বলছেন রাইট, দয়া করে প্রশ্ন করেন। আমরা মন্ত্রীর কাছে এই ব্যাপারে সুস্পষ্টভাবে জানতে চাই। মোস্ট অব ইউস সাফারিং দ্যাটস প্রবলেম, আপনি প্রশ্ন করেন মাননীয় মন্ত্রী জবাব দেবেন।” 

সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বলেন, “আমার প্রশ্নটা হলো আমরা যদি আমার জেলার ভেতরে কন্ট্রাক্টরের কাছে নিয়ে আসি, আমি তাকে ধরতে পারবো। পাশাপাশি ফ্যাসিস্টরা যাতে না আসতে পারে সেইজন্য উনি (মন্ত্রী) কী ব্যবস্থা করবেন?” 

এসময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই বিষয়গুলো আমরা অবগত আছি এবং আমরা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমরা এই আইনটার কীভাবে রিভিউ করে এটা সঠিক লোকেরা যেন পায় সেটা আমরা বিবেচনা করবো।” 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
‘সাইবার সুরক্ষা আইন’ সংশোধনীতে কী থাকছে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী 
মাদক ও দখলমুক্ত আধুনিক পার্ক গড়ছে সরকার, সংসদে স্থানীয় সরকারমন্ত্রী 
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
৭২ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে ফেরত নিলো বিএসএফ
৭২ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে ফেরত নিলো বিএসএফ
থানায় বসে ঘুষ নিয়ে ধরা পড়লেন পুলিশ পরিদর্শক
থানায় বসে ঘুষ নিয়ে ধরা পড়লেন পুলিশ পরিদর্শক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
বিএনপির ২ নেতাকে বহিষ্কার
বিএনপির ২ নেতাকে বহিষ্কার