‘সংসদ প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৬, ১৫:৩৯আপডেট : ০৯ জুন ২০২৬, ১৫:৩৯

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, “সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের সচেতনতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।” 

মঙ্গলবার (৯ জুন) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে আয়োজিত সংসদ সদস্যদের ব‌্যক্তিগত সহকারীদের জন‌্য ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গণতন্ত্রের প্রতি বিশ্বাস ও সংসদীয় কার্যকারিতা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, “আপনারা এই সকালে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাতে প্রমাণিত হয় আপনারা আইন-কানুন ও বিধি-বিধান শিখতে চান। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আপনাদের মাধ্যমে।” তিনি আরও যোগ করেন, “গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং পার্লামেন্ট প্রাণবন্ত ও কার্যকর হোক সেটা আপনারা চান।” 

চিফ হুইপ ব্যক্তিগত সহকারীদের তাদের দায়িত্বের গুরুত্ব বুঝিয়ে বলেন যে, “একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর অনেক বড় ভূমিকা থাকে। কারণ একজন সংসদ সদস‌্য তার ব‌্যক্তিগত সহকারীকে অনেক বেশি বিশ্বাস করে থাকেন, তার পরামর্শ এমপি শোনেন।”  তিনি বলেন, “সংসদ সদস‌্যদের সঠিক পথে বা সিরাতুল মুস্তাকিমে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকে দিতে হবে।” তিনি আরও যোগ করেন, “এমপিরা সৎ কাজ করলে আপনারা তার সওয়াবের ভাগ পাবেন, অসৎ কাজ করলেই আপনি পাপের ভাগীদার হবেন।” 

তিনি আরও বলেন, “বাজেট শুধু একটি সংখ‌্যা নয়। এটি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন। একজন ভিক্ষুক থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ সরকারকে ট‌্যাক্স দিয়ে থাকে। এই ট‌্যাক্সের টাকার সুষম বন্টন করে কিভাবে জনগণের উন্নয়ন করা যায় সে বিষয়ে আপনারা স্টাডি করবেন। বাজেট বিশ্লেষণের সব তথ‌্য আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী সংসদ সদস‌্যকে বোঝানোর চেষ্টা করবেন।” 

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভুইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব‌্য প্রদান করেন ইউরোপীয় ইউনিয়নের জাতীয় উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ‌্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
‘১১ জুন বাজেট পেশ, সম্পূরক বাজেট ১৫ জুন’  
চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে: চিফ হুইপ
সর্বশেষ খবর
চেক ডিজঅনার মামলা: নায়িকা রুবিনা নিঝুমের স্বামীর বিরুদ্ধে সমন জারি
চেক ডিজঅনার মামলা: নায়িকা রুবিনা নিঝুমের স্বামীর বিরুদ্ধে সমন জারি
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার 
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার 
বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা
বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা
বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী
বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে