৩ বছর সৌদিতে চিকিৎসাধীন ওমরাহযাত্রীকে দেশে ফেরালেন ধর্মমন্ত্রী, দেখতে গেলেন ঢামেকে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুন ২০২৬, ০০:৫৪ আপডেট : ১৫ জুন ২০২৬, ০০:৫৪

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেই অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।  

রবিবার (১৪ জুন) তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। পরে রোগীর পরিবারের পরামর্শ ও সুবিধার কথা বিবেচনা করে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের সব ব্যবস্থা গ্রহণ করেন মন্ত্রী।  

তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম (৭৪)। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বিষয়টি অবগত হয়ে তার দেশে ফেরার উদ্যোগ নেন। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চলতি বছরের ১৩ মে তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।  

জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান হেদায়েতুল ইসলাম। সেখানে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকেন। এসময় তিনি আর্থিক ও শারীরিক নানা সংকটে পড়েন।  

পরে ধর্মমন্ত্রী বিষয়টি জানতে পেরে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী।  

সম্প্রতি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে ধর্মমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে হেদায়েতুল ইসলামের খোঁজ নেন। এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।  

পরবর্তীকালে রোগীর পরিবারের সুবিধা ও চিকিৎসা কার্যক্রম সহজ করতে তাকে নিজ এলাকা ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ধর্মমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। 

হেদায়েতুল ইসলামের পরিবার ধর্মমন্ত্রীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানান, দীর্ঘদিন বিদেশে অসুস্থ অবস্থায় থাকার পর দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা এবং নিয়মিত খোঁজখবর নেওয়ায় তারা আশ্বস্ত হয়েছেন। 

এবিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, “হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর আমি তাকে দেশে ফিরিয়ে এনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করি। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার চিকিৎসা ও সুস্থতার বিষয়টি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। সৌদি সরকারের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে এবং আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি।” সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
ট্রেন থেকে ফেলে দেওয়া সেই যুবকের মৃত্যু, মিললো পরিচয়
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন