সরকারিভাবে নতুন পাটকল আর না, তবে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে চায় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ১৮:১২আপডেট : ১৫ জুন ২০২৬, ১৮:৪১

দেশে সরকারিভাবে নতুন কোনও পাটকল স্থাপনের পরিকল্পনা নেই। বরং নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে পাট খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।

সোমবার (১৫ জুন) জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকেল ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

লিখিত প্রশ্নে মো. মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, সোনালি আঁশ পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাটের উৎপাদন বৃদ্ধি, বন্ধ পাটকল চালু এবং নতুন পাটকল স্থাপনের কোনও পরিকল্পনা মন্ত্রণালয়ের আছে কি না।

জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, সোনালি আঁশ পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ‘উন্নতপ্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। পরে একই ধরনের কার্যক্রম নিয়ে নতুন প্রকল্প রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি মিলের মধ্যে বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল চালু রয়েছে। ২০২০ সালের ১ জুলাইয়ের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারাভিত্তিতে পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, এ পর্যন্ত ১৪টি মিলের ইজারা সম্পাদন করা হয়েছে, যার মধ্যে ৯টি মিল চালু হয়েছে। অবশিষ্ট ৬টি মিল ইজারা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ৩টি মিলের জন্য চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে, ১টি মিলের ক্ষেত্রে জমা দেওয়া আগ্রহপত্র মূল্যায়নের কাজ চলছে, ১টি মিলের জন্য আগ্রহপত্র আহ্বান করা হয়েছে এবং ১টি মিলের ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার ঘোষিত ৩১ দফার আলোকে বাকি মিলগুলোও বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ইজারার বাইরে থাকা ৫টি মিলের মধ্যে ৩টি সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় এবং ২টি মামলা-সংক্রান্ত জটিলতার কারণে লিজের বাইরে রাখা হয়েছিল।

খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, সরকারিভাবে দেশে নতুন কোনও পাটকল স্থাপনের পরিকল্পনা নেই। বরং সরকারি নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে এ খাতে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের লক্ষ্য।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সিনথেটিক ফাইবারের কারণে পাটপণ্য রফতনি হুমকিতে: সংসদে মন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, সংসদে জানালেন মন্ত্রী
সামষ্টিক অর্থনৈতিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
সর্বশেষ খবর
শুরু থেকে থাকছেন না ইয়ামাল
শুরু থেকে থাকছেন না ইয়ামাল
ফের পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
ফের পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ
হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ
মেসির ক্ষুধা অন্যদের চেয়ে আলাদা
মেসির ক্ষুধা অন্যদের চেয়ে আলাদা
সর্বাধিক পঠিত
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান