চালের দাম বাড়ার খবর যাচাইয়ে বাজারে দুই মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ জুন ২০২৬, ১৬:৫২আপডেট : ১৭ জুন ২০২৬, ১৮:০৮

চালের দাম বেড়েছে—একটি গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের সত্যতা যাচাই করতে রাজধানীর দুটি বাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলীর পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।

পরিদর্শনে গিয়ে তারা চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক পেয়েছেন বলে জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজার পরিদর্শনে চালের দামে বড় ধরনের কোনও পরিবর্তন পাওয়া যায়নি। মানভেদে এক থেকে দেড় টাকা পর্যন্ত তারতম্য রয়েছে, যা স্বাভাবিক বাজার পরিস্থিতির অংশ। মিল মালিকরা প্রতি বস্তায় ১০০ টাকা দাম বাড়ানোর চেষ্টা করলেও তার প্রভাব বাজারে পড়েনি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, নয়াবাজারসহ অন্যান্য স্থানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। রোজার পর থেকে বাজারে বড় কোনও অস্থিরতা দেখা যায়নি। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছে।

খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশের খাদ্যশস্যের মজুত বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। আপৎকালীন মজুতের লক্ষ্যমাত্রা ১৩ লাখ টন হলেও বর্তমানে মজুত রয়েছে প্রায় ২০ লাখ টন। পাশাপাশি নিয়মিত সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে, ফলে খাদ্যশস্যের কোনও ঘাটতির আশঙ্কা নেই।

পরিদর্শন শেষে দুই মন্ত্রী জানান, বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

/এসএনএস/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
‘শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করছে সরকার’
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
মন্ত্রীদের বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক
সর্বশেষ খবর
যে কমিক বদলে দিয়েছিল ব্যাটম্যানকে, ৪০ বছর পরও যার প্রভাব হলিউডে
যে কমিক বদলে দিয়েছিল ব্যাটম্যানকে, ৪০ বছর পরও যার প্রভাব হলিউডে
বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত পাবেন কীভাবে
বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত পাবেন কীভাবে
‘ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান’
‘ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান’
প্রাচীন চীনের রানিদের রূপচর্চা, আজকের স্কিনকেয়ারে কতটা ফিরে এসেছে
প্রাচীন চীনের রানিদের রূপচর্চা, আজকের স্কিনকেয়ারে কতটা ফিরে এসেছে
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার