বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৬, ১৮:১১ আপডেট : ১৭ জুন ২০২৬, ১৮:১১

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশি নারীদের ‘বেগম রোকেয়া পদক ২০২৬’-এর জন্য যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠিতে এসব তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, প্রতি বছর ৯ ডিসেম্বর দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন করা হয় এবং এই উপলক্ষে সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশি নারীকে আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। 

‘বেগম রোকেয়া পদক (সংশোধিত) নীতিমালা-২০২৫’ অনুযায়ী, উল্লিখিত ক্ষেত্রে অবদান রাখা নারীকে মনোনয়ন দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দফতর-সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের নির্দেশ দেওয়া হয়েছে।

মনোনয়ন আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সফট কপি ও হার্ড কপি আকারে সমন্বয় শাখায় পাঠাতে বলা হয়েছে। 

আবেদনপত্র ও নির্ধারিত ছক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা মহিলা বিষয়ক অধিদফতরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পূরণ করতে হবে। নির্ধারিত ছক ছাড়া অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
নভেম্বরে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি
এবার সেই শিক্ষকের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ‘জাল চিঠি’
সর্বশেষ খবর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!