উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুন ২০২৬, ১৮:৪৫আপডেট : ১৮ জুন ২০২৬, ১৮:৪৫

সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, কোনও উন্নয়ন প্রকল্পে অপচয়, অনিয়ম বা ‘বালিশকাণ্ড’ যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উন্নয়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যয় করতে হবে। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি।

সভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ইস্কাটনে থাকা নিজস্ব জমিতে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ভবনটি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের উপযোগী করে নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আহমেদ আযম খান সংশ্লিষ্টদের একটি নান্দনিক, কার্যকর, ব্যয়-সাশ্রয়ী ও যুগোপযোগী নকশা তৈরির নির্দেশ দেন। এ কাজে স্থাপত্য অধিদফতর ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য, মন্ত্রণালয়ের কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
একনেকে ১০ প্রকল্প অনুমোদন, কী কী আছে  
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
সর্বশেষ খবর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন