২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ জুন ২০২৬, ১৪:১৯ আপডেট : ২০ জুন ২০২৬, ১৪:১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ২৩ জুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কায় পুলিশকে মাঠপর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো গোষ্ঠী যেন পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলার্ট করা তো আমাদের কাজ। আর না থাকলেও এলার্ট করতে পারি। যেহেতু আমরা আশঙ্কা করছি, ২৩ জুনকে কেন্দ্র করে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে বলি—এটা কোনও রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে।

পুলিশ মনোবল ফিরে পেয়েছে

৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশ বাহিনী দ্রুত তাদের মনোবল ও নৈতিক সাহস ফিরে পেয়েছে বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তারা আরও সক্রিয়ভাবে কাজ করছে এবং জীবনের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, মানুষের মধ্যে আগে একটা ধারণা ছিল, পুলিশ হয়তো নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আমি দেখছি, ৫ আগস্টের পর আমাদের পুলিশ বাহিনী তাদের মোরাল বেস, মোরাল কারেজ খুব দ্রুত ফিরে পেয়েছে। এখন তারা অনেক বেশি সক্রিয় হয়ে দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সরকার কাজ করছে। যারা ভালো কাজ করছেন, তাদের পুরস্কৃত ও উৎসাহিত করা হচ্ছে, যাতে অন্যরাও অনুপ্রাণিত হন।

পুরস্কারের মাধ্যমে বাহিনীকে উৎসাহ দেওয়া হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত সাড়ে তিন মাসে বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ডে সন্তুষ্ট হওয়ার মতো অনেক বিষয় আছে। পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও সাহসিকতার স্বীকৃতি দিতে পুরস্কার ও সম্মাননা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি। তারা যাতে দায়িত্ব সঠিকভাবে পালন করে, সে জন্যই ভালো কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

/জেইউ/এম/
সম্পর্কিত
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
সন্ত্রাসবিরোধী মামলায়  আ.লীগের ১৪ জন রিমান্ডে
সর্বশেষ খবর
বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক
বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো