মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৬, ২০:১৬আপডেট : ২১ জুন ২০২৬, ২১:৩৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে।

রবিবার (২১ জুন) স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাতীয় সংগীত বাজানো হয়।

ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমানকে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

এর আগে রবিবার বিকাল পৌনে ৩টায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বিদায় জানান বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আট জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। এছাড়া ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন প্রতিনিধি দলে।

সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়া সফর শেষে তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আমদানি -নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
কিশোর কুমারের গান গেয়ে মোদির নৈশভোজ মাতালেন মালয়েশীয় প্রধানমন্ত্রী
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়