গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে, সংসদে তথ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ১৬:১৪আপডেট : ২২ জুন ২০২৬, ১৬:১৪

তথ্য অধিদফতরের সদর দফতরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত রয়েছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবার (২২ জুন) ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। এদিন সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয় ।   

বেলা তিটায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এই পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।  

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নান তার প্রশ্নে জানতে চান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনও সচেতনামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে কিনা?  

জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। 

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি 

তথ্য অধিদফতরের সদর দফতরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে এই কমিটির মাধ্যমে দ্রুততম সময়ে সরকারের পক্ষ হতে সত্যতা নিশ্চিত করে ‘তথ্যবিবরণী’ এবং ‘প্রতিবাদলিপি’ সরকারি ও বেসরকারি সব গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রেরণ করা হচ্ছে। 

আঞ্চলিক তথ্য অফিসের মাধ্যমে মনিটরিং 

সদর দফতরের পাশাপাশি তথ্য অধিদফতরের আওতাধীন বিভাগীয় পর্যায়ে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসসমূহ নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ওপর নিবিড় নজরদারি করছে। 

গণমাধ্যমে ইতিবাচক প্রচার 

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে অধিদফতরের ফিচার শাখা হতে নিয়মিত সচেতনতামূলক বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।  

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
‘মসজিদ আল্লাহর ঘর, একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে’  
জামায়াতের ‘সারপ্রাইজ’, সংসদে আম উপহার 
দেশে টিভি চ্যানেল, পত্রিকা ও অনলাইন পোর্টাল কতটি, সংসদে জানালেন তথ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
‘মসজিদ আল্লাহর ঘর, একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে’  
‘মসজিদ আল্লাহর ঘর, একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে’  
মাটির নিচে বাঙ্কার থেকে ৩ টন কোকেইন জব্দ
মাটির নিচে বাঙ্কার থেকে ৩ টন কোকেইন জব্দ
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার
জামায়াতের ‘সারপ্রাইজ’, সংসদে আম উপহার 
জামায়াতের ‘সারপ্রাইজ’, সংসদে আম উপহার 
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি