‘শুধু জাইমা নয়, যেকোনও নারীর বিরুদ্ধে নোংরা কথা সরকার সহ্য করবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৬, ১৫:৩২ আপডেট : ২৩ জুন ২০২৬, ১৮:২৪

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, একজন জাইমা রহমান আর একজন অন্য কোনও রহমান বা অন্য কোনও নারী—এই সমাজে, রাষ্ট্রের কাছে সমান অধিকার প্রাপ্য। প্রধানমন্ত্রীর কন্যা তার স্ত্রী অথবা একজন সাধারণ মানুষ, আমরা যারা আছি বা যে কেউ অত্যন্ত প্রান্তিক কোনও নারী, কারও কন্যা কারও স্ত্রী রাষ্ট্রের কাছে সমান অধিকার রাখেন। তিনি বলেন, ‘‘কোনও ধরনের কুৎসা নোংরা কথা এই সরকার সহ্য করবে না।’’

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, ‘‘আমি আগেও বলেছি, এই রাষ্ট্র, এই সরকার সেই সমান অধিকার রক্ষা করার জন্য, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করছি, এ ধরনের কুৎসা নোংরা কথা এই সরকার সহ্য করবে না।’’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘‘নারী হলেই না কতগুলো এক্সট্রা কথা এসে হাজির হয়। এটা পুরুষদের ফেস করতে হয় না। আমিও প্রচুর গালিগালাজ খেয়েছি। আমি অ্যাক্টিভিস্ট ছিলাম। এখন সরকারে আছি, সমালোচনা হতেই পারে। কিন্তু নারী হলে কতগুলো বীভৎস কথাবার্তা নিয়ে হাজির হওয়া হয়। এগুলো আমরা থামাবো। আমরা এগুলো কগনিজেন্সে নেবো এবং নিশ্চিত করবো—কোনও নিরপরাধ মানুষ যাতে জড়িত না হয়, অবশ্যই তিনি কোনও সমস্যায় পড়বেন না।’’

এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, ‘‘কোনও একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কারও পক্ষে এভিডেন্স দিচ্ছে, তার মানে এটা সিদ্ধান্ত হয়ে গেছে তা না। আমাকে অন্যভাবে নেবেন না প্লিজ। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব আমাদের সমাজে এখন তৈরি হয়েছে, কিন্তু একটা রাষ্ট্র কাজ করবে তার মতো করে। একটা রাষ্ট্র কারও ওপর কোনও অন্যায় অবিচার করবে না, কোনোভাবেই করবে না। যে ছাত্রের কথা বলছেন, সেটি যদি এরকম হয়ে থাকে যে এটা আসলেই এডিট করা ছিল, এখন কেউ একজন বলেছে—সেটিকে ভিত্তি করে আসলে রাষ্ট্র কাজ করবে না। এটা মনে রাখতে হবে, রাষ্ট্রের মেকানিজম আছে, সেটি চেক করার মতো এক্সপার্টিস আছে। এই যে স্ক্রিনশটের কথা বলছেন, সেটা যদি ফেক হয়ে থাকে, সেটি দেখে সেটির ভিত্তিতে কাজ করে ব্যবস্থা নেবে। এতে কোনও রকম সমস্যার কিছু নাই।’’

তিনি বলেন, ‘‘এখন যখন রাষ্ট্র কগনিজেন্সে নিয়েছে, রাষ্ট্র যখন সেটির পদক্ষেপ নিতে শুরু করেছে, সেটির জন্য সব কিছু গ্র্যাজুয়ালি আসবেই, আসতেই হবে। এই সরকার জনগণের ওপর কোনও অন্যায় আচরণ যেন না হয়, সেটি নিশ্চিত করতে কাজ করছে।’’

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরিয়ে দেওয়া হলো সরকারি তিন ব্যাংকের এমডিকে
সরকারের যত কাছের কেউই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত